ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরান-আমেরিকার মধ্যে শান্তির জল্পনার মধ্যেই বিশ্ববাজারে স্বস্তি, কমল তেলের দাম

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:২৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:২৩:১৭ অপরাহ্ন
ইরান-আমেরিকার মধ্যে শান্তির জল্পনার মধ্যেই বিশ্ববাজারে স্বস্তি, কমল তেলের দাম ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই আচমকা স্বস্তির ইঙ্গিত- আর সেই আশাতেই খানিকটা কমল তেলের দাম। আমেরিকা ও ইরানের মধ্যে ফের আলোচনার সম্ভাবনা তৈরি হতেই বিশ্ববাজারে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। তবে এই স্বস্তি আপাতত ভঙ্গুর, কারণ অনিশ্চয়তা এখনও কাটেনি।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা যায়। অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯৪.৫৩ ডলার। অন্যদিকে, WTI (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট)-এর মে মাসের চুক্তি কমে ৮৮.০৭ ডলারে নেমে আসে। জুন মাসের চুক্তিও ১.৩ শতাংশ কমে দাঁড়ায় ৮৬.৩৭ ডলারে।

এই পতন আসে ঠিক আগের দিনেরই উল্টো পরিস্থিতির পর। সোমবার তেলের দাম হঠাৎই লাফিয়ে বাড়ে- অপরিশোধিত তেলের প্রায় ৫.৬ শতাংশ এবং WTI ৬.৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। কারণ হিসেবে উঠে আসে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইরানি জাহাজ আটক করা- যা বিশ্ববাজারে সরবরাহ নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছিল।

তবে পরিস্থিতি বদলাতে শুরু করে যখন খবর আসে, আমেরিকা ও ইরান দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারে। পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, ইরানের শীর্ষ নেতৃত্ব আলোচনায় সবুজ সঙ্কেত দিয়েছে। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সেখানে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

এই খবরেই বাজারে আশার সঞ্চার হয়- বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনায় অগ্রগতি হলে বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়তে পারে বা আরও বড় কোনও সমঝোতা হতে পারে। ফলে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার পথ খুলতে পারে।

তবে সবটাই এখনও অনিশ্চিত। ইরানের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তারা অভিযোগ করেছে, আমেরিকা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যা আলোচনার পথে বড় বাধা। একই সঙ্গে ইরানের নেতারা স্পষ্ট করেছেন- হুমকির মুখে কোনও আলোচনা হবে না।

এদিকে হরমুজ প্রণালীতে এখনও জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়েই যায়, ফলে এই রুটে সমস্যা মানেই বিশ্ববাজারে বড় প্রভাব। কুয়েত ইতিমধ্যেই তেল রপ্তানিতে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে। এমনকি আগামী দিনে ব্যারেলপ্রতি দাম ১১০ ডলারে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সব মিলিয়ে, এখন বাজার তাকিয়ে আছে কূটনৈতিক অগ্রগতির দিকে- কারণ সেটাই ঠিক করবে, স্বস্তি টিকবে, না কি আবার বাড়বে তেলের দামের চাপ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী