ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দেশে ডিজেলের মজুত আছে কতো, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:৪৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:৪৭:২৩ অপরাহ্ন
দেশে ডিজেলের মজুত আছে কতো, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে গত ১৯ এপ্রিল পর্যন্ত এক লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

ডা. জাহেদ বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো সংকট নেই। তবে মূল চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চাহিদা বৃদ্ধি ও এ নিয়ে সৃষ্ট ভীতি। তিনি পুনরায় উল্লেখ করেন, ১৯ এপ্রিল পর্যন্ত দেশে এক লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব সব দেশেই পড়ছে। জ্বালানির দাম বাড়লেও জনগণের ওপর প্রভাব কম রাখতে পরিবহন ভাড়া যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করবে সরকার। পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের দাম সমন্বয় করা হবে।

সরকার গত দুই মাসে ব্যাংক থেকে ৭৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে—এতে চ্যালেঞ্জ বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক ঋণের প্রভাব জনগণের ওপর পড়বে, তবে পরিস্থিতি এখনো ‘রেড জোন’-এ যায়নি। তিনি জানান, সরকার জনগণের কল্যাণেই এ ঋণ গ্রহণ করে।

এ ছাড়া ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিতে নগরের আটটি স্থানে নৈশবাজার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশসহ মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়ার চিন্তা চলছে। আগামী নববর্ষের আগেই এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে এবং পুরো বৈশাখ মাসজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী