ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:০৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:০৩:২৯ অপরাহ্ন
নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার  (২১ এপ্রিল) মাধ্যমিক স্কুল  সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৬৪জন পরীক্ষার্থী  অনুপস্থিত ছিল। প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল  পরীক্ষা ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথম দিনে ১হাজর ৮৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১হাজার ৭৭২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন শাখার মধ্যে এবার এই উপজেলায়  বিদ্যালয় শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১হাজার ৩৫০জন, উপস্থিত ছিল ১হাজার ৩২৮জন, অনুপস্থিত ২২জন। দাখিল  শাখায় মোট পরীক্ষার্থী ৪০৯ জন, উপস্থিত ছিল ৩৭৫জন, অনুপস্থিত ছিল ৩৪জন  এবং ভোকেশনাল শাখায় মোট  পরীক্ষার্থী ৭৭জন, উপস্থিত ছিল ৬৯জন, অনুপস্থিত ছিল আটজন। 

পরীক্ষা চলাকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন,  সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম। 

এসময় সংযুক্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক ইমরান হোসেন মন্ডল। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুশান্ত কুমার মন্ডল, ভোকেশনাল কেন্দ্র সচিব আ. জলিল।

ইউএনও মোছা. মুর্শিদা খাতুন সাংবাদিকদের জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। এবছরের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এবারে এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী