ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রকৃতির কোলে শান্ত এক বিকেল কাটাচ্ছেন মিম

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০৯:৩৫ অপরাহ্ন
প্রকৃতির কোলে শান্ত এক বিকেল কাটাচ্ছেন মিম ছবি: সংগৃহীত
প্রকৃতির কোলে শান্ত এক বিকেল কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম। ঈদের ছুটিতে স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন দক্ষিণ এশিয়ার লীলাভূমি শ্রীলঙ্কায়। আর সেখানকার একের পর এক নয়নাভিরাম ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই লাক্স তারকা।

সাম্প্রতিক পোস্টে মিমকে দেখা গেছে কন্দালামা হ্রদের পাড়ে, সবুজে ঘেরা এক রিসোর্টের সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠতে। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশি। প্রকৃতির এমন অসাধারণ আবহে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন ‘আমার আছে জল’ খ্যাত অভিনেত্রী। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন দারুণ এক ক্যাপশন. “যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।” ছবির সৌন্দর্য আর ক্যাপশনের ভাব। দুটোই যেন একে অন্যের পরিপূরক।

বিদ্যা সিনহা মিমের ভ্রমণপ্রেমের কথা তার ভক্তদের অজানা নয়। গেল ঈদেও তিনি পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন থাইল্যান্ডে। এবার ভ্রমণের সঙ্গী হয়েছেন জীবনসঙ্গী।

তবে ভ্রমণে যতটা সরব, অভিনয়ে ততটাই নীরব মিম। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তারও আগে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পারণ’ ছবির জন্য তিনি প্রশংসিত হন দর্শক-সমালোচক উভয়ের কাছে। ওই ছবির পর বেশ কিছু ছবির প্রস্তাব এলেও গল্প ও চরিত্র আকর্ষণীয় না হওয়ায় নিজেকে বিরত রেখেছেন নতুন কাজ থেকে।

তবে পর্দার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রীতিমতো জনপ্রিয়। তার ঘোরাঘুরির ছবি, স্টাইল স্টেটমেন্ট আর ব্যক্তিগত মুহূর্তগুলোতে মুগ্ধ ভক্তরা। কন্দালামা হ্রদের ওই ছবিগুলোও তার প্রমাণ।

এখন দেখার অপেক্ষা, এই সফরের স্মৃতি শেষে কখন আবার পর্দায় ফেরেন বিদ্যা সিনহা মিম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী