ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চারজন অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালালেন রাসেল

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:১৫:০৬ অপরাহ্ন
চারজন অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালালেন রাসেল চারজন অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালালেন রাসেল
নাটোরের গুরুদাসপুরে অর্থ ও চিকিৎসার অভাবে মরতে বসা চারজন অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালালেন আমেরিকার ওকলাহোমা প্রবাসী মো. রাসেল হোসাইন। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রাসেলের পক্ষে ওই চারজনকে ৭ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছেন তার বাবা মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম।

জানা যায়, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রঞ্জনা রানী, গুরুতর আহত কৃষক বুদ্দু মিয়া, চোখে আঘাত পাওয়া শ্রমজীবী নারী আমেনা বেগম এবং একাকী জীবনযাপনরত বিধবা সুকজান বেওয়ার মতো চারজন মানুষ রাসেল হোসাইনের সহানুভূতির ফলে ফিরে পেয়েছেন নতুন জীবনের আশা। 
উপজেলার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা রঞ্জনা রানী। চিকিৎসার জন্য তিনি ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু অর্থ সংকটে থেমে যায় তার চিকিৎসা। জানতে পেরে তাঁর চিকিৎসার জন্য ৬ লাখ টাকা অনুদান দেন প্রবাসী রাসেল। 

বিলহরিবাড়ী গ্রামের কৃষক বুদ্দু মিয়া মাঠে কাজ করতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান। সময়মতো চিকিৎসা করাতে না পেরে তিনি পঙ্গুত্ববরন করছিলেন। ৪০ হাজার টাকায় চিকিৎসা হলে তার পঙ্গু জীবন থেকে মুক্তি পাবেন। সেই অর্থ দিয়ে তাঁর চিকিৎসার সুযোগ তৈরি করে দেন প্রবাসী রাসেল।

সাবগাড়ী এলাকার নারী শ্রমিক আমেনা বেগম ধান মাড়াইয়ের সময় দুর্ঘটনায় এক চোখের দৃষ্টিশক্তি হারান। চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। প্রবাসী রাসেল তার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দিয়েছেন।

একই এলাকার দরিদ্র বিধবা সুকজান বেওয়া নানা রোগে ভুগছেন। কিন্তু দিনমজুরির টাকায় চিকিৎসা করানো তাঁর পক্ষে সম্ভব নয়। এই অন্তিম মূহুর্তে রাসেল হোসাইন ৩০ হাজার টাকা দিয়ে তাঁর সহায়তায় এগিয়ে আসেন। 

কৃষক বুদ্দু মিয়া বলেন, “রাসেল সাহেব না থাকলে হয়তো কোনোদিন আর হাঁটাই হতো না। আল্লাহ তাকে অনেক ভালো রাখুক।”

রঞ্জনা রানী বলেন, “টাকার অভাবে আমার চিকিৎসা থেমে গিয়েছিল। বাঁচার সম্ভাবনা ছিলনা। রাসেল হোসাইন আমার জীবন ফিরে পেতে সহায়তা করে চিরঋণী করেছেন। এতদিনে বুঝলাম- ভালোবাসা ও সহানুভূতি এখনও বেঁচে আছে।”

প্রবাসী রাসেল হোসাইন মুঠোফোনে জানান, “মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকেই আমি কাজ করি। আমার ক্ষুদ্র চেষ্টা যদি কারও জীবন রক্ষা করতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দেশ থেকে দূরে থাকলেও দেশের মানুষের পাশে থাকতে চাই সবসময়।”

বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম বলেন, “আমরা যে দেশের জন্য যুদ্ধ করেছি, সেই দেশের মানুষ যদি কষ্টে থাকে, তবে সেটা আমরা মেনে নিতে পারি না। আমার ছেলের এই মানবিকতা অবশ্যই গর্বের।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী