ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪৬:৩৮ অপরাহ্ন
আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে সঞ্চালনা নিয়ে সমালোচনার মুখে পড়া বলিউড অভিনেত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন, এমন অভিযোগের জবাবে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় সঞ্চালিকা। তিনি জানিয়েছেন, তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং আলিয়াকে ব্যক্তিগতভাবে আক্রমণের কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটের সঞ্চালনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে। অনেক দর্শক তাঁর উপস্থাপনাকে পছন্দ করলেও, নেটিজেনদের একটি বড় অংশ এটিকে কৃত্রিম বা ফেক বলে অভিহিত করেন। এমনকি এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও ঘিরেও বিতর্ক তৈরি হয়, যেখানে দাবি করা হয়, নিজের স্বাভাবিক ইমেজ থেকে সরে গিয়ে ভিন্ন ব্যক্তিত্ব উপস্থাপনের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন আলিয়া।

ওই ভিডিওর মন্তব্য ঘরে মিনি মাথুরের একটি সংক্ষিপ্ত মন্তব্য, ধন্যবাদ। অবশেষে কেউ তো একজন ঠিক কথা বলল, দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এর পরই নেটিজেনদের একাংশ ধারণা করেন, তিনি সরাসরি আলিয়া ভাটকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছেন, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।

তবে সম্প্রতি গণমাধ্যম ‘এইচটি সিটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিনি মাথুর স্পষ্ট করেন, তাঁর মন্তব্যের লক্ষ্য ছিল পুরো ইন্ডাস্ট্রির একটি প্রচলিত চর্চা, কোনও নির্দিষ্ট ব্যক্তি নয়। তিনি বলেন, ইন্টারনেট খুব সহজেই যে কোনও বিষয় থেকে গল্প তৈরি করে। আমি আসলে বলতে চেয়েছিলাম, কেন অ্যাওয়ার্ড শো-গুলো জোর করে অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে সঞ্চালনা করায়, অথচ পরে তাঁদের পারফরম্যান্স নিয়েই সমালোচনা করে?

তিনি আরও বলেন, সঞ্চালনা করা সব অভিনেতার মূল দক্ষতা নয়, তাই তাঁদের কাছ থেকে সেই মানের প্রত্যাশা করা ঠিক নয়। মিনির ভাষায়, “এটা অনেকটা বন্দুকের মুখে কাউকে অভিনয় করতে বলার মতো।

এছাড়া, আলিয়া ভাটের সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত বিরোধ নেই বলেও স্পষ্ট করেন মিনি। তিনি বলেন, পুরোটাই অর্থহীন। আমি আলিয়াকে খুব ভালোবাসি। এমনকি আলোচিত অ্যাওয়ার্ড শো-টির পুরো অনুষ্ঠান তিনি দেখেননি বলেও স্বীকার করেন এই সঞ্চালিকা।

সব মিলিয়ে, আলিয়া ভাটের সঞ্চালনা ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ হলেও, মিনি মাথুরের ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে, এটি মূলত একটি পেশাগত দৃষ্টিভঙ্গির প্রশ্ন, ব্যক্তিগত আক্রমণ নয়। ফলে এই বিতর্কে আপাতত কিছুটা হলেও ইতি টানার ইঙ্গিত মিলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ