ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জুলাই মাস থেকে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:৩৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:৩৩:২৫ অপরাহ্ন
জুলাই মাস থেকে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আসন্ন জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম মাসে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে তিনি একথা জানান।

এসময় তিনি বলেন, দেশি পণ্য কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে। প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে পাইলট প্রকল্পের মাধ্যমে। ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রথম শ্রেণি থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে।

মাহদী আমিন আরও জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে কমপক্ষে এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেয়া লক্ষ্যে
তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ।

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।

আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে  সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌছে দেয়ার এই কর্মসূচি নেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী