ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মডেল সিম্মি হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:২৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:২৮:৫০ অপরাহ্ন
মডেল সিম্মি হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক ছবি: সংগৃহীত
নিখোঁজ হওয়ার দুইদিন পর গতকাল সোমবার (১৬ জুন) মডেল সিম্মি চৌধুরীর (শীতল) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ভারতের সোনিপথের পুলিশ। একটি গানের ভিডিও শুটিং করতে গিয়ে ‘গলা কাটা লাশ’ হন ২৩ বছর বয়সী এ মডেল। এ ঘটনায় তার কথিত প্রেমিককে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) পুলিশ জানিয়েছে, প্রেমিকা সিম্মিকে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত সুনীল।
 
পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে সুনীল ও সিম্মির মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে শারীরিক নির্যাতনে রূপ নেয়। সুনীল তাকে বেধড়ক মারধর ও একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ গাড়িসহ খালে ফেলে দেন।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে পানিপাতের আহার গ্রামে যান অভিনেত্রী। রাত সাড়ে ১০টায় সেখানে পৌঁছান সুনীল। সুনীল তাকে নিজের গাড়িতে নিয়ে যান।
 
কিছু পানীয় পান করার পর তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। রাত দেড়টায় শীতল তার বোন নেহাকে ভিডিও কলে জানান সুনীল তাকে মারধর করেছে। কিছুক্ষণ পর নেহা তার বোনের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি, কারণ ফোন বন্ধ হয়ে যায়। এরপর সুনীল মডেল সিম্মিকে হত্যা করে গাড়িসহ মরদেহ খালে ফেলে দেন।

রোববার হরিয়ানা পুলিশ সোনিপাতের একটি খাল থেকে সুনীলের গাড়ি উদ্ধার করে। তবে গাড়ির ভেতরে সিম্মি ছিলেন না। এদিকে সুনীল হাসপাতালে পৌঁছে দাবি করেন যে গাড়িটি খালে পড়ে গিয়েছিল। তিনি কোনোমতে সাঁতরে প্রাণ বাঁচালেও সিম্মি ডুবে যান। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। এ সময়েও শীতলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সোমবার পানিপাত জেলার খারখোদার রিলায়েন্স খাল থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাতে ও বুকে উল্কিচিত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
 
এরপর সুনীলকে আটক করা হলে ঘটনায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন তিনি। তাছাড়া পুলিশ আরও জানিয়েছে, সিম্মি ও সুনীলের মধ্যে ছয় বছরের সম্পর্ক ছিল। সুনীল তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সুনীল বিবাহিত এবং দুই সন্তানের বাবা হওয়ার কথা জানার পর শীতল তা প্রত্যাখ্যান করেন। তবে মডেল সিম্মিও বিবাহিত ছিলেন এবং তার পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

তবে সিম্মি তার প্রেমিক ছাড়া আর কাদের সাথে গানের শুটিং করতে বাড়ি থেকে বের হন তা এখনও জানা যায়নি। তবে তার বোন নেহা মাতলাউড়া থানায় মডেলের নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করেন দুই দিন আগে। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী