ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি

যুদ্ধবিরতির মাঝেই তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের!

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০১:২৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০১:২৯:৩৫ অপরাহ্ন
যুদ্ধবিরতির মাঝেই তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির মাঝেই তেহরানের রাস্তায় ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন করল ইরান। খোরামশাহ, কাদরের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে রীতিমতো মহড়া হয়ে গেল। সেই মহড়ার ভিডিয়ো প্রকাশ করল তেহরান। ইরানের সরকারি সংবাদমাধ্যমেও সেই মহড়া সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে কাদর, খোরামশাহ-সহ ইরানের অস্ত্রভান্ডারের ক্ষেপণাস্ত্রগুলির প্রদর্শন হচ্ছে তেহরানের রিভোলিউশন স্কোয়ারে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, হাজার হাজার ইরানবাসী হাতে পতাকা নিয়ে এই প্রদর্শনীতে শামিল হয়েছেন। রাস্তায় নেমে উচ্ছ্বাস আর উল্লাসে মেতেছেন। প্রসঙ্গত, বুধবার নতুন করে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে আমেরিকা। তার মধ্যেই ইরানে এই সমরাস্ত্রের শক্তিপ্রদর্শনী প্রকাশ্যে এল। অনেকে বলছেন, এই প্রদর্শনীর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জবাব দিতে চেয়েছে ইরান। কারণ সামরিক সংঘাত চলাকালীন ট্রাম্প বার বারই দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে এসেছে। ওদের অস্ত্রের ভাঁড়ারে টান পড়েছে। ট্রাম্পের সেই দাবির কোনও সরাসরি জবাব দেয়নি ইরান। তবে যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির ঘোষণা হতেই প্রকাশ্যে এল ইরানের ক্ষেপণাস্ত্রের মহড়া।

আন্তর্জাতিক মহলের ধারণা, এই প্রদর্শনীর মাধ্যমেই আমেরিকাকে ইরান বোঝাতে চেয়েছে যে, ট্রাম্প যে দাবি করেছেন, সেগুলির কোনও ভিত্তি নেই। তাদের হাতে যথেষ্ট সমরাস্ত্র রয়েছে।

মার্কিন গোয়েন্দাদের একটি সূত্র বলছে, আমেরিকা এবং ইজরায়েলের হামলার পরেও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন উৎপাদন করেছে। যদিও আমেরিকা এবং ইজরায়েল বার বার দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলিকে ধ্বংস করা হয়েছে। বায়ুসেনাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কিন্তু ইরান আমেরিকা এবং ইজরায়েলের সেই সব দাবিকে প্রতি বারই খণ্ডন করেছে। অনেকে মনে করছেন, যুদ্ধবিরতির মাঝে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করে ইরানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইল আমেরিকাকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার