ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীর বুলুনপুরে ড্রেন না থাকায় জলাবদ্ধতা: দ্রুত সমাধানের নির্দেশ রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৮:২৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৮:২৫:৫৩ অপরাহ্ন
রাজশাহীর বুলুনপুরে ড্রেন না থাকায় জলাবদ্ধতা: দ্রুত সমাধানের নির্দেশ রাসিক প্রশাসকের রাজশাহীর বুলুনপুরে ড্রেন না থাকায় জলাবদ্ধতা: দ্রুত সমাধানের নির্দেশ রাসিক প্রশাসকের
রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের বুলুনপুর গোয়ালপাড়া এলাকায় ড্রেন ও ক্রস ড্রেন না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছেন এলাকাবাসী।

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে এলাকা পরিদর্শন করে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে প্রশাসক এলাকাবাসীর অভিযোগ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রকৌশলীদের তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে এলাকার বাঁধের ওপরের রাস্তার উন্নয়ন এবং বাঁধের সৌন্দর্যবর্ধনেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এর আগে, ৪ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিক প্রশাসক। সভায় তিনি বলেন, নারীদের ক্ষমতায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীর দরিদ্র ও উপযুক্ত পরিবারগুলো যাতে এ সুবিধার আওতায় আসে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রশাসক আরও বলেন, আমি আপনাদের সমস্যার কথা শুনতে এখানে এসেছি। সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। সিডিসিকে ঢেলে সাজানো হবে এবং দীর্ঘদিন যারা বঞ্চিত ছিল, তাদের সিডিসির আওতায় আনা হবে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজপাড়া থানার সহ-সভাপতি নাজিম উদ্দীন, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী