ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন দিল্লির আমলা-কন্যাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত!

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১০:৩০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১০:৩০:৫১ অপরাহ্ন
অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন দিল্লির আমলা-কন্যাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত! প্রতিকী ছবি
দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত কি মানসিক ভাবে অসুস্থ? তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই প্রশ্নও উঠে আসছে। দাবি করা হচ্ছে, অতীতেও বিভিন্ন সময়ে আক্রমণাত্মক আচরণ করতেন ধৃত। অল্পেই মেজাজ হারিয়ে ফেলতেন তিনি। এ অবস্থায় অভিযুক্তের মানসিক অবস্থাও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

ধৃত যুবকের বাড়ি রাজস্থানের অলওয়ারে। অভিযুক্তের আচরণ কেমন ছিল, সে বিষয়ে খোঁজখবর নিতে তাঁর গ্রামের বাড়ির এলাকা থেকেও তথ্যসংগ্রহ করেছেন আধিকারিকেরা। জানা যাচ্ছে, নিজের গ্রামেও মাঝেমধ্যেই এমন আক্রমণাত্মক হয়ে উঠতেন ধৃত যুবক। তা নিয়ে এলাকায় তাঁর বেশ বদনামও ছিল। আধিকারিক সূত্রে এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা পিটিআই।

গ্রেফতারির পরেও ধৃতের মধ্যে মানসিক অসুস্থতার কিছু লক্ষ্মণ দেখা গিয়েছে বলে সূত্রের দাবি। ধৃতের মানসিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল ওই সূত্রের দাবি, অতীতেও ওই যুবক বিভিন্ন সময়ে আক্রমণাত্মক আচরণ করতেন। গ্রেফতারির পরেও এমন লক্ষ্মণ দেখা যাওয়ায় উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। ওই সূত্র আরও জানাচ্ছে, তদন্তকারী দল অভিযুক্তের মানসিক অবস্থা মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা যাচ্ছে, ধৃত যুবক অনলাইন জুয়ার প্রতি আসক্ত ছিল। তাস খেলারও নেশা ছিল। সূত্রের দাবি, গত কয়েক মাসে সাত লক্ষ টাকা খুইয়েছেন তিনি। সেই কারণে ঘন ঘন ধার করতে হত অভিযুক্তকে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব) হেমন্ত তিওয়ারি ইতিমধ্যে আমলার বাড়িতে পৌঁছে গিয়েছেন। পিটিআই জানাচ্ছে, শুক্রবারই তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারে। করা হতে পারে ঘটনার পুনর্নির্মাণ। সূত্রের দাবি, মূলত যে জায়গাগুলি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েনি, সেই জায়গার ঘটনাগুলি পুনর্নির্মাণ করার জন্যই ঘটনাস্থলে যাবেন তদন্তকারীরা।

ধৃত যুবক ওই আমলার বাড়িতে পরিচারকের কাজ করতেন। সূত্রের খবর, আট মাস আগে তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। তার পর তিনি নিজের বাড়ি রাজস্থানের অলওয়ারে ফিরে যান। এর পরে অনলাইন গেম এবং তাসের নেশায় বাজারে প্রচুর টাকার দেনা হয়ে গিয়েছিল তাঁর। জানা যাচ্ছে, সেই দেনা মেটানোর জন্যই আমলার বাড়িতে লুটপাটের পরিকল্পনা করেছিলেন তিনি। গ্রেফতারির পরে প্রাথমিক জেরা পর্বে ধৃত দাবি করেছেন, শুধু টাকার জন্যই তিনি গিয়েছিলেন। অন্য কোনও উদ্দেশ্যে নয়। গ্রেফতারির পরে তিনি বলেন, ‘‘দিদি যদি বাধা না দিত, টাকা দিয়ে দিত, তা হলে এ কাজ করতাম না।’’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী