ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১১:২১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:২১:১৮ অপরাহ্ন
সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি ছবি: সংগৃহীত
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এক ম্যাচে ইতিহাস রচনা করলেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। আজ (শুক্রবার) একই ম্যাচে অনন্য এক মাইলফলক ছুঁলেন বেঙ্গালুরু ব্যাটার বিরাট কোহলি।

সুদর্শনের এই আইপিএল শুরুটা ছিল সাদামাটা। ছয় ম্যাচে ছিল একটি হাফ সেঞ্চুরি। আজ বেঙ্গালুরুর বিপক্ষে ৫৮ বলে করলেন সেঞ্চুরি। এই ইনিংস খেলার সময় তিনি ২০০০ আইপিএল রানের মাইলফলকে পৌঁছান। নিজের ৪৭তম ইনিংসে এই কীর্তি গড়েছেন, পেছনে ফেলেছে আগের রেকর্ডধারী ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ৪৮ ইনিংস খেলে দুই হাজারি ক্লাবে নাম লেখান।

বলের হিসাবে সুদর্শন ষষ্ঠ দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে দুই হাজার রান করলেন। ১৩৬১ বল খেলেছেন তিনি। ১১৯৩ বলে দুই হাজার রান করে সবার উপরে অভিষেক শর্মা।

এদিকে কোহলি প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৮০০ বাউন্ডারির মালিক হয়েছেন। মিড অন দিয়ে কাগিসো রাবাদাকে চার মেরে এই মাইলফলক ছোঁন তিনি। একটা বাউন্ডারি লাগতো তার। ওই চার মেরে আরেকটি কীর্তি গড়লেন ভারতের ডানহাতি ব্যাটার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ