ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১০:৪২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১০:৪২:৩২ পূর্বাহ্ন
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে বিয়ে করার ভাবছিলেন জামিল লিমন। তিনি বৃষ্টিকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছিলেন বলে লিমনের পরিবারের সুত্রে জানা গেছে।  লিমন বৃষ্টিকে 'ভালো মেয়ে' ও 'প্রতিভাবান' হিসেবেও বর্ণনা করতেন।

গত দুই বছর ধরে লিমন দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি সংকোচন পর্যবেক্ষণে জেনারেটিভ এআই ব্যবহারের ওপর গবেষণা করছিলেন। তার লক্ষ্য ছিল পিএইচডি শেষে বাংলাদেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া।

শুক্রবার (২৪ এপ্রিল) জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় তার রুমমেটকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। তাদের মধ্যে লিমনের মরদেহ শুক্রবার ট্যাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু-এ পাওয়া যায়। তবে বৃষ্টির এখনো কোনো খোঁজ মেলেনি।

লিমনের পরিবার জানিয়েছে, প্রাণবন্ত ও মেধাবী এই তরুণ গবেষকের কী ঘটেছে তা জানতে তারা মরিয়া হয়ে উঠেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম জানান, তদন্ত চলাকালে এবং বৃষ্টিকে খুঁজে বের করার প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং সহায়তা প্রদান করবে। তিনি বলেন, জামিলের পরিবার ও বন্ধুদের জন্য প্রার্থনা করুন এবং নাহিদার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করুন।

রুমমেট আগে থেকেই নজরদারিতে ছিল গ্রেপ্তারের আগে সন্দেহভাজন আবুগারবিয়েহকে অন্তত দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুরুতে তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করলেও বৃহস্পতিবার পুনরায় জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা বন্ধ করে দেন।

শুক্রবার তদন্তকারীরা তাকে মামলার সঙ্গে এবং লিমনের মরদেহের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পান বলে জানানো হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি একটি বাড়ির ভেতরে নিজেকে আটকে রাখেন, ফলে সোয়াট টিম ও সংকট-সমাধানকারী দল মোতায়েন করতে হয়। পরে তাকে আত্মসমর্পণ করতে দেখা যায়।

পরিবারের শোক ও উদ্বেগ লিমনের ছোট ভাই জানান, মরদেহ উদ্ধারের আগে পরিবারটি গভীর যন্ত্রণায় দিন কাটাচ্ছিল।

তিনি বলেন, এটি আমাদের জন্য ভয়াবহ। আমরা যেন অনুভূতিশূন্য হয়ে যাচ্ছি। কী ঘটেছে তা জানতে চাই দুইজন মানুষ হঠাৎ এভাবে উধাও হয়ে যেতে পারে না।
পুলিশ জানায়, ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে লিমনকে সর্বশেষ তার বাসায় দেখা যায়। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালায় পিএইচডি করছিলেন।

বৃষ্টিকে একই দিন প্রায় এক ঘণ্টা পরে ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।
পরদিন তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু পুলিশকে বিষয়টি জানান। এরপর তদন্ত শুরু হয় এবং বৃহস্পতিবার তাদের “ঝুঁকিপূর্ণ নিখোঁজ” হিসেবে চিহ্নিত করা হয়।

এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং নিখোঁজ বৃষ্টিকে খুঁজে বের করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী