ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:২৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:২৪:৪৩ পূর্বাহ্ন
রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ
এনামুল হক স্মৃতি ক্রীড়া সংঘ, রাজশাহীর আয়োজনে শনিবার (২৪ এপ্রিল) রাতে নগরীর ২৯ নং ওয়ার্ডের করিডোর মাঠে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যে কথা বলে, সেটা বাস্তবায়ন করে। হাতের আঙুলে ভোটের কালির দাম শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। আমরা তাঁর কর্মী হিসেবে বলতে চাই, আমি যা বলবো, রাজশাহী সিটি কর্পোরেশনে তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন।

২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন বাবু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সাবেক সদস্য (আহ্বায়ক কমিটি) মোঃ রফিকুল ইসলাম সদর, সাবেক সদস্য মোঃ শাহজাহান হক, ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবক মোঃ মাসুদুর রহমান বাবু, মোঃ সাইদুর রহমান, সমাজসেবক  রকিয়া বেগম খুশি, টুর্নামেন্ট কমিটির  সভাপতি মোঃ আশরাফ আলী, সদস্য সচিব মোঃ হায়দার আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ