ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:১৫:৩৪ অপরাহ্ন
হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কে শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যখন হঠাৎ বিকট গুলির শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত তিনটি গুলির মতো শব্দ শোনা যায় এবং অনেককে দ্রুত দৌড়ে বলরুমে ঢুকতে দেখা যায়। কেউ একজন চিৎকার করে বলছিলেন,'সরুন, সরুন!

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তখন খাবারের প্রথম পরিবেশন গ্রহণ করছিলেন। শব্দ শোনার পরপরই অনেকে মাটিতে শুয়ে পড়েন এবং অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। কিছু সময় পর কয়েকজনকে 'ইউএসএ' স্লোগান দিতেও শোনা যায়।

ঘটনার প্রায় পাঁচ মিনিট পর অতিথিরা ধীরে ধীরে উঠে দাঁড়ান এবং টেবিলের নিচ থেকে বেরিয়ে আসেন।

ওয়াশিংটন এক্সামিনারের সম্পাদক বব কুসাক জানান, অতিথিরা আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি নিজে গুলির শব্দ শুনতে পাননি, তবে তার টেবিলে থাকা অন্যরা একাধিক গুলির শব্দ শুনেছেন বলে জানান। তিনি ঘটনাটিকে 'খুবই বিভ্রান্তিকর পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন।

মার্কিন সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, লবিতে একজন বন্দুকধারীকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ সময় মঞ্চে থাকা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পরে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজা জ্যাং ঘোষণা দেন, 'অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী