ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৩১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৭:৩১:৫২ অপরাহ্ন
​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত ​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত
দক্ষ জনবল উন্নয়ন ও শিল্পখাতের সাথে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে “মতবিনিময় সভা-২০২৬।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  প্রাণবন্ত পরিবেশে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নির্ধারিত খাতের বিভিন্ন শিল্পকারখানা প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক ও প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা অংশগ্রহণ করেন। সভায় দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা বলেন, বর্তমান যুগে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ই পারে তরুণদের কর্মক্ষেত্রে এগিয়ে নিতে। 

সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অর্থায়নে রিহ্যাবের তত্ত্বাবধানে প্রতি ৪ মাস পর পর  ১০০ জন বেকার অদক্ষ তরুণ তরুণী কে হাতের কাজ শিখানো হয় এবং চাকরির ব্যবস্থা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সিটি স্টার লিভিং ডেভেলপার কোম্পানির ম্যানেজার মোঃ বিপুল হাসান, এ.জি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মোঃ মিলম, হোমমেগা ডিজাইন ডেভেলপমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর মাহফুজ, হেডঅব জব প্লেসমেন্ট অফিসার মামুন, সৈকত জবপ্লেসমেন্ট অফিসার ।

ফেমাস টাইলসের কর্নধার মো:জুয়েল। আরো উপস্থিত ছিলেন সিসিপ রিহ্যাবের প্রশিক্ষণগন আশেক এলাহী, নুসরাত জাহান নোভা (টাইলস এন্ড মার্বেল ওয়ার্কস) মতিন রহমান, এস.এম. সুলতান মাহমুদ রিসাত (ম্যাসনারী এন্ড স্টিল বাইন্ডিং) হাসানুজ্জামান, আব্দুর  রহিম (প্লাম্বিং এন্ড পাইপ পিটিংস), দেলুয়ার হোসেন , মারিয়াম আক্তার রূপা (ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন)।

বক্তারা আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জব প্লেসমেন্ট কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। এ ধরনের মতবিনিময় সভা প্রশিক্ষণ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি আয়োজন করে সাইক গ্রুপের রাজশাহীর আঞ্চলিক প্রতিষ্ঠান সাইক প্রপেশনাল ট্রেনিং সেন্টার । 

এ সময় সভায়  অনলাইনে উপস্থিত ছিলেন আয়োজকরী সাইক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াসমিন তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে করে দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধির ধারা আরও বেগবান হয়।

সাইক গ্রুপ  বাংলাদেশের  শিক্ষা খাত নিয়ে কাজ করে যাচ্ছে সব সময়। ভবিষ্যতেও কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান