ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:৫৩:৩১ অপরাহ্ন
বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান
নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সোনাইমুড়ী উপজেলার পশ্চিম মির্জা নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল ভুক্তভোগী ছাত্রী দুইজন স্কুল শিক্ষকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার অপর আসামি শংকর চন্দ্র মজুমদার (৪৮), যিনি তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী