ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৩:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৩:৩৬:০০ অপরাহ্ন
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩
নোয়াখালী সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছ বিক্রয় ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শল্যাঘটাইয়া গ্রামের নজির সর্দার বাড়ির মৃত নজির আহমদের ছেলে মো.দেলোয়ার হোসেন শিপন (৪০), নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের পানা মিয়া মুকিত বাড়ির মৃত আব্দুল হকের ছেলে মো.আতিকুর রহমান টিপু (৪০) ও কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজুরগাঁও গ্রামের রহমানের বাড়ির মৃত মোজাফফর আহমদের ছেলে মো.জামাল উদ্দিন (৬০)।
 
পুলিশ জানায়, মহব্বতপুর এলাকায় প্রকাশ্যে জুয়া খেলছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকাসহ তিন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ