ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরে অভিনব কায়দায় ৫ দোকানে চুরি, নগদ ৪ লাখ টাকা উধাও

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৯:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৯:৪৪:৪৮ অপরাহ্ন
তানোরে অভিনব কায়দায় ৫ দোকানে চুরি, নগদ ৪ লাখ টাকা উধাও তানোরে অভিনব কায়দায় ৫ দোকানে চুরি, নগদ ৪ লাখ টাকা উধাও
রাজশাহীর তানোরের গোল্লাপাড়া বাজারে গত ১৭ জুন সোমবার ভোরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানে অভিনব কায়দায় চুরি করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। তবে আশ্চর্যজনকভাবে কোনো মালামাল বা পণ্য চুরি হয়নি। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতে বাজারের নৈশপ্রহরীরা দায়িত্ব পালন শেষে ভোর ৫টার দিকে বণিক সমিতির অফিসে চলে যান। এরপরই ভোরের দিকে পাঁচজনের একটি চোরের দল গোল্লাপাড়া বাজারের রোকেয়া প্লাজায়  প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা কোনো দোকানের তালা না ভেঙে সাটার বাঁকিয়ে ভেতরে ঢুকে কেবল নগদ অর্থ চুরি করে। চুরি হওয়া দোকান ও টাকার পরিমাণ-আবুল কালাম আজাদ (সিট কাপড় ব্যবসায়ী) ৩ লাখ ৭৫ হাজার টাকা, সম্পা রানী (সিট কাপড় দোকান) ৩০ হাজার টাকা,আলমগীর (গার্মেন্টস ব্যবসায়ী) ১৯ হাজার টাকা,আবু জান্নান (গার্মেন্টস ব্যবসায়ী) এক হাজার ৫০০ টাকা, নায়েব আলী (টেইলার্স): ৭০০ টাকা।

এবিষয়ে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সম্পাদক টিপু সুলতান জানান,ঘটনার সময় নৈশপ্রহরীরা বাজারে ছিলেন না। চোরেরা ভোর ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে চুরি করে মূল রোড দিয়ে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, "চোরেরা তালা না ভেঙে সাটার বাঁকিয়ে ভেতরে প্রবেশ করে কেবল নগদ টাকা নিয়ে গেছে। এটি একটি অভিনব কৌশল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ