ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৬:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৬:৩৪:৫৬ অপরাহ্ন
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে মো.আরাফাত হোসেন (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আরাফাত একই গ্রামের আবু বক্কর ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত আফছার উদ্দিনের ছেলে।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারের একজন কসমেটিক ব্যবসায়ী। পাশাপাশি পরিবারের জমিতে কাজও করতেন। দুপুরের দিকে তার মা শায়েলা আক্তারসহ বাড়ির পাশে বাদাম খেত থেকে বাদাম তুলতে যান। বাদাম তুলে বাড়ি নিয়ে আসার পথে বজ্রপাতের শিকার হয় আরাফাত। এতে ঘটনাস্থলেই মায়ের সামনে তার মৃত্যু হয়। পরে তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।  

চরঈশ্বর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) রাশেদ উদ্দিন বলেন, খেত থেকে বাদাম তুলে মা-ছেলে বাড়ি ফিরছিলেন। ওই সময় তার মা সামনে ছিলেন, ছেলে পিছনে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে মায়ের সামনে ছেলে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী