ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০১:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০১:২২:৫৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান  ডিজেল ও পেট্রোল জব্দ গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ
রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৭২ লিটার অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
 
সোমবার (২৭ এপ্রিল) গোদাগাড়ী থানার নাজিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার বেলা ১২টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাজিরপুর এলাকার মোঃ রাসেল হোসেনের বসতবাড়ি ও আশপাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দ করা তেল ভ্রাম্যমাণ আদালত স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রির ব্যবস্থা নেয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে একই দিনে নাজিরপুর ছয়হাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়| সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেলের মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক জ্বালানি তেল মজুদ ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।

আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগের সময় তিনি লাইসেন্স নবায়নের আবেদন করেছেন বলে দাবি করেন। তার বক্তব্যের সত্যতা যাচাই করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন।

র‌্যাব জানিয়েছে, অবৈধ মজুদ, কালোবাজারি ও জ্বালানি তেলের অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ