ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৪৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৪৪:২১ অপরাহ্ন
নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (২৭ এপ্রিল) দিন-রাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। 

অভিযানে গাঁজা, ইয়াবা, দেশীয় চোলাই মদ ও নগদ অর্থ জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ জাফর মিয়া (৬৫), সে নগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় বাজে কাজলা (নদীরধার) এলাকার মৃত আঃ মজিদের ছেলে, মোঃ  ইমন (২৫), সে চারঘাট উপজেলার পাষুন্ডিয়া গ্রামের মোঃ এমদাদ ওরফে এনদারের ছেলে ও মোঃ রবিন হোসেন (৩২) সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। এছাড়াও মোঃ বাদল (৪০) নামের এক ব্যক্তি পালিয়ে গেছে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
 
তিনি জানান, অভিযান চালাকালীন সময় গ্রেফতার মাদক কারবারীদের কাছ থেকে ১০৩ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং পালিয়ে যাওয়া আসামির ফেলে যাওয়া ১০ লিটার দেশীয় চোলাই মদ ও নগদ ৭০ টাকা জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, ইমনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ১০টি, মাদক সংক্রান্ত ১টি এবং পাবনার ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে আরও ১টি মামলা চলমান রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে| মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ