ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০২:২৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০২:২৩:৩৫ অপরাহ্ন
ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান ছবি: সংগৃহীত
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর লক্ষে ইরানের দেওয়া তিন দফা প্রস্তাব খারিজ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত মেটানোর আরও একটি প্রচেষ্টা আপাতত ব্যর্থ হলো। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনকে এক রহস্যময় ও শক্তিশালী অস্ত্রের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল তেহরান। ইরানের দাবি, তাদের হাতে এমন এক মারণাস্ত্র রয়েছে যা ব্যবহার করলে আমেরিকার ‘হার্ট অ্যাটাক’ নিশ্চিত।

গত সপ্তাহে পাকিস্তান ও ওমান সফর শেষে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শান্তি ফেরাতে তিনটি প্রধান শর্ত দিয়েছিলেন। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান প্রস্তুত, তবে তার বিনিময়ে তেহরানের ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

তেহরান এখনই পরমাণু কর্মসূচি সংক্রান্ত কোনও আলোচনায় বসতে রাজি নয়। নতুন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো অথবা পাকাপাকিভাবে সংঘাত বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প ইরানের এই শর্তগুলো মানতে নারাজ। তিনি আপাতত হরমুজ প্রণালীতে অবরোধ বজায় রাখার পক্ষেই অনড় রয়েছেন।
ট্রাম্পের এই অনমনীয় অবস্থানের প্রতিক্রিয়ায় ইরানের নৌসেনা কমান্ডার শাহরাম ইরানি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, শত্রুপক্ষ ভয় পায় এমন আধুনিক অস্ত্র এই মুহূর্তে ইরানের কাছে মজুত আছে। অস্ত্রের ধরন নিয়ে রহস্য বজায় রেখে তিনি বলেন, ‘এটা ওদের নাকের ডগাতেই রয়েছে। আশা করি ওদের হার্ট অ্যাটাক হবে না’।

পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কৌশলকে কটাক্ষ করে শাহরাম জানান, হরমুজ অবরোধ করে ইরানকে চাপে ফেলার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমেরিকার এই ‘ভ্রান্ত অনুমান’ নিয়ে বর্তমানে সামরিক মহলে হাসাহাসি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী