ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০২:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০২:৩৫:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা
দেশের স্কুল পর্যায়ের (১২–১৪ বছর বয়সী) শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে স্কুল ও মাদ্রাসার ক্রীড়া কার্যক্রমে নতুন ইভেন্ট হিসেবে তায়কোয়ান্দো (কোরিয়ান মার্শাল আর্ট) অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভবিষ্যতে এসব ইভেন্টকে কেন্দ্র করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় স্কুল তায়কোয়ানডো প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান চঞ্চল ব্ল্যাক বেল্ট ৫ম ড্যান , আন্তর্জাতিক তায়কোয়ানডো মাষ্টার এবং বাংলাদেশ তায়কোয়ানডো জাতীয় দলের কোচ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি  তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা শিখানোর উদ্যোগ গ্রহণ করেছেন।

এ লক্ষ্যে বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ARC Global Taekwondo Academy-তে রাজশাহী অঞ্চলের সকল স্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষকদের নিয়ে একটি মতবিনিময় সভা ও চা-চক্রের আয়োজন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো: নাঈম আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এর সহকারী অধ্যাপক মো: সুলতান সামসুদ্দীন সোনা ও সহকারী অধ্যাপক শেফালী সরেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এবং কলেজের সহকারী শিক্ষক মো: সবুজ হোসেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কম্পিউটার অপারেশন ম্যানেজার মো: বিপুল হাসান, রাজশাহী বি.বি হিন্দু একাডেমীর সহকারী শিক্ষক মো: নাহিদ হাসান রোকন, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের সহকারী শিক্ষক মো: আশাদুজ্জামান, মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আল মামুন, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু: হাসানুজ্জামান, অগ্রণী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দেলোয়ার, রাজশাহী কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক (অব:) মো: আ: ছালাম সরকার, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: রহিমা আখতার জাহান, রিভার ভিউ কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মো: মাহফুজ রেজা, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক আবু বক্কর হায়দার, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আতাউর রহমান এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: জিয়াউর রহমান।

সভায় তায়কোয়ান্দো প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মোঃ কামরুজ্জামান চঞ্চল। উক্ত আয়োজনে বিশেষভাবে যুক্ত ছিলেন প্রফেসর অজিয়ন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও জাতীয় দলের কোচ মোঃ কামরুজ্জামান (চঞ্চল), যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮