ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩৯:৩১ অপরাহ্ন
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য
রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গুদামে অগ্নিকাণ্ডে ভোজ্য তেল, ডাল ও চিনিসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ জেনেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিসিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিষয়টি তদন্তাধীন।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, আগুনে গলে যাওয়া সয়াবিন তেল গুদামের ভেতরে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে গেছে। তীব্র তাপে গুদামের দেয়াল ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার সরকারি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হলেও, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, গুদামে সংরক্ষিত পণ্য সাধারণত নিম্নআয়ের মানুষের মধ্যে সরবরাহের জন্য রাখা হয়। ফলে এ ক্ষয়ক্ষতি স্থানীয় সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন