ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৮:৩৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৮:৩৭:৪৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নহনা নদী পুন:খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার জাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে দুবার নদীটি খনন করা হয়েছে। নতুন করে খনন করলে তাদের ফসলি জমি ও পরিবেশের ক্ষতি হবে।

অন্যদিকে ঠিকাদারের দাবি, একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থে সরকারি কাজে বাধা দিচ্ছে। এলাকাবাসী জানান, নহনা নদীর প্রায় ৭.২ কিলোমিটার অংশ পুন:খননের জন্য গত জানুয়ারিতে কার্যাদেশ দেয় এলজিইডি। কিন্তু কাজ শুরু থেকেই বাধা দিয়ে আসছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, বারবার খননের ফলে নদীর পাড় ভেঙে আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া খনন করা বালু ফসলি জমিতে গিয়ে চাষাবাদের ক্ষতি করছে।

বিক্ষুব্ধ গ্রামবাসীর পক্ষে লাবলু বলেন,“আমরা জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন তদন্তের কথা বললেও কোনো সুরাহা না করেই ঠিকাদার কাজ শুরু করতে চেয়েছেন। আমরা আমাদের জমি রক্ষা করতে চাই।

তবে নদী পুন:খনন সমিতির সভাপতি ও ঠিকাদার হুমায়ুন কবির দাবি করেন, উন্নয়নের স্বার্থেই এই প্রকল্প। তিনি বলেন, কিছু লোক মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা না পেয়ে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কাজে বাধা দিচ্ছে। আমরা থানায় অভিযোগ করেছি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন