ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৯:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৯:৫৯:২৭ অপরাহ্ন
লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে র‌্যালি ও শহীদ মিনার পুস্পস্তবক অর্পণ সহ আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা ও শ্রমিকদের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নর্থ বেঙ্গল সুগার মিলস এন্ড হাইস্কুলের শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান লিটন।

এসময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মধু, অর্থ সম্পাদক আব্দুল হালিম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুল আলিম প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫