ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৪:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৪:২৫:৩৮ অপরাহ্ন
বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক
 

বার্সেলোনায় নতুন চুক্তি করতে রাজি হয়েছেন হ্যান্সি ফ্লিক। আগামী বছর জুনে ৬১ বছর বয়সীর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতো। ক্লাব কর্তৃপক্ষ তাকে আরও কয়েক বছরের জন্য রাখতে চায়।

মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন ফ্লিক। আরও এক বছর সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু জার্মান কোচ স্বল্পমেয়াদে চুক্তির ব্যাপারে আগ্রহী। 

২০২৪ সালের গ্রীষ্মে কোচ হিসেবে বার্সায় যোগ দেন ফ্লিক। প্রথম মৌসুমেই জাদু দেখান। ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জেতে বার্সা, লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি ঘরে তোলে তারা।

একই মৌসুমে অল্পের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠা হয়নি ফ্লিকের বার্সার। ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে হেরে যায়। 

ফ্লিক চলতি মৌসুমেও দলকে ট্রফি এনে দেওয়ার পথে। ইতোমধ্যে স্প্যানিশ সুপার কাপ জেতা কাতালানরা লা লিগার শ্রেষ্ঠত্ব ধরে রাখার বেশ কাছে। পাঁচ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা। আজ রাতে ওসাসুনাকে হারাতে পারলে এবং আগামীকাল রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন হবে বার্সা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ