ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শেষ শুটিংয়ের পর নির্মাতা রাজ বললেন— স্মৃতিগুলো ভেসে উঠল

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৪:২৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৪:২৮:১৯ অপরাহ্ন
শেষ শুটিংয়ের পর নির্মাতা রাজ বললেন— স্মৃতিগুলো ভেসে উঠল শেষ শুটিংয়ের পর নির্মাতা রাজ বললেন— স্মৃতিগুলো ভেসে উঠল
দীর্ঘদিন পর পারিবারিক গল্পের ছোঁয়ায় দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটির ৫২তম পর্বে এসে শেষ হতে যাচ্ছে। সমাপনী লগ্ন সামনে রেখে সামাজিক মাধ্যমে যেন খানিকটা আবেগঘনই হতে দেখা গেল নির্মাতাকে। কারণ, শেষ দৃশ্যের শুটিংও সম্পন্ন হলো এই ধারাবাহিকের। 

শনিবার নির্মাতা রাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেষ দৃশ্যের শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শেষ পর্বের শুটিংয়ের রাত’। তার এই পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যঘরে দর্শকদের দীর্ঘশ্বাসের ছায়া ফুটে উঠেছে।

শেষ শুটিংয়ের সেই ছবিগুলোতে দেখা যায়, সেই বাড়িটির রাতের আবহে ধারাবাহিকটির প্রিয়মুখগুলো; অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, অভিনেত্রী কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নির্মাতা রাজ।

এদিকে, নাটকটি শেষ হওয়ার খবরে নির্মাতা রাজের সেই পোস্টে দর্শকদের মন্তব্যের বন্যা বয়ে গেছে। এক দর্শক লিখেছেন, ‘সত্যিই খুব মিস করবো নাটকটি, কেন শেষ হচ্ছে?’ আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটি শেষ হওয়া মানে একটি সুন্দর অভ্যাসের সমাপ্তি।’ 

অধিকাংশ দর্শকই ৪৯ ও ৫০তম পর্বের আবেগঘন দৃশ্যের কথা স্মরণ করে লিখেছেন, নাটকটি তাদের চোখের জল ধরে রাখতে দেয়নি। এক দর্শক আক্ষেপ করে বলেন, ‘পরিবার নিয়ে দেখার মতো এমন কাজ সচরাচর দেখা যায় না, আরও কিছু পর্ব থাকতে পারতো।’

দর্শকদের এমন অসংখ্য মন্তব্যই প্রমাণ করে, সমাপনী লগ্নে এসে ‘এটা আমাদেরই গল্প’ কতটা সার্থক হয়েছে। আর এমন উন্মাদনা ও অনুরোধের কথা মাথায় রেখে নির্মাতা রাজ জানিয়েছেন, ৫২ পর্বের এই ধারাবাহিকটির শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে। মূলত দর্শকদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে। গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই নাটকটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সমাপনী লগ্নে এসে ধারাবাহিকটি যেমন দর্শকদের আবেগপ্রবণ করছে, তেমনি এর শিল্পীরাও পুরো টিমের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশংসায় ভাসচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী