ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০১:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০১:৫৫:৫৫ অপরাহ্ন
রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক
আগামী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীতে জলাবদ্ধতা রোধে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে রাসিকের পরিচ্ছন্ন বিভাগ। নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের মাধ্যমে ছোট ড্রেনগুলো থেকেও কাদামাটি ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ জোরদার করা হয়েছে।

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে নাগরিক ভোগান্তি কমাতে মাঠে সক্রিয় রয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি দিন-রাত সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

শনিবার (২ মে) দিবাগত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় ঢালান, ভেড়িপাড়া, আদর্শ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।  এরআগে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বর্ণালী, ১৬নং ওয়ার্ডের মথুরডাঙ্গা, ৬নং ওয়ার্ডের আপেল ডেকোরেটরের মোড় এলাকা সহ বিভিন্ন এলাকা ঘুরে ড্রেন পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকি করেন রাসিক প্রশাসক। এ সময় ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেসব এলাকায় দিনে কাজ করলে জনভোগান্তি সৃষ্টি হতে পারে, সেসব এলাকায় রাত্রীকালীন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য, ড্রেনেজ ব্যবস্থা সচল রেখে নাগরিক দুর্ভোগ কমানো। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, অনেক ভবন মালিক তাদের বাড়ির সামনে ড্রেনের উপর স্থায়ীভাবে ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ করে দিয়েছেন, কোথাও ৪০ ফুট, কোথাও ৫০ ফুট পর্যন্ত। এতে ড্রেন পরিষ্কার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে নগরবাসীর প্রতি অনুরোধ, ড্রেনের উপর স্থায়ী ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ করবেন না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী