ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৭:৪৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৭:৪৪:৫৯ অপরাহ্ন
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের
রাজশাহী নগরীতে যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে থাকা সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাকে আসামি করে মামলা করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর নির্দেশে বোয়ালিয়া থানা শনিবার (২ মে) রাতে মামলাটি রুজু করে। এর আগে ওই ছাত্রী গত ২৭ এপ্রিল ট্রাইব্যুনালে পিটিশন মামলা (নং-২৯/২০২৬) দায়ের করেন।

বাদীর অভিযোগ ও জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালকে অগ্রগতি জানাতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। 

পরে শনিবার রাত ৮টার দিকে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন।

এর আগে গত ৩ মার্চ আরেক নারী বাদী হয়ে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১০ ধারায় প্রথম মামলা দায়ের করেন।

ওই মামলায় গত ২০ এপ্রিল জামিন আবেদন করতে গেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ