ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৮:২২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৮:২২:১২ অপরাহ্ন
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি
রাজশাহীতে অটোরিকশায় ফেলে যাওয়া এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ব্যাগ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিটিটিসি বিভাগ। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সকাল পৌনে ১২টায় মোঃ মারুফ খান রাজীব গৌরহাঙ্গা রেলগেট এলাকা থেকে কাটাখালী বাজারে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। অটোর পেছনে রাজশাহী ট্রাভেলস লেখা ছিল।

দুপুরে কাটাখালী বাজারে পৌঁছে তিনি ভুলবশত তাঁর ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের বড় ব্যাগটি অটোরিকশায় রেখে নেমে যান। পরে অটো ও চালককে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে আরএমপি’র সিটিটিসি বিভাগ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট অটোরিকশাটি শনাক্ত করে। পরে অটোর পেছনে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করে চালককে শনাক্ত করা হয়।

পরবর্তীতে অটোরিকশা চালক মোঃ মুহিম জিজ্ঞাসাবাদে ব্যাগটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং রবিবার (৩ মে) দুপুর ২টার দিকে আরএমপি’র সিটিটিসি বিভাগে ব্যাগটি জমা দেন।

পরে সিটিটিসি বিভাগ ব্যাগটির মালিককে অবহিত করলে উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপি’র মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আরএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ব্যাগটির ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।

হারানো ব্যাগ ফিরে পেয়ে ভুক্তভোগী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।



 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ