ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৯:৪১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৯:৪১:২৭ অপরাহ্ন
পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ
পাবনায় ইয়াং জার্নালিস্টের উদ্যোগে বৃক্ষরোপণের করেন ভুমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

শনিবার ২ এপ্রিল বিকেলে পাবনা সার্কিট হাউজ চত্বরে কাঠবাদামের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব ও বহুদূর প্রসারী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৪ এপ্রিল পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্থাপন এমপি।

ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান, সহ-সভাপতি আর কে আকাশ, সাধারণ সম্পাদক রনি ইমরান, সদস্য তরু তমালসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণে সহযোগিতা করেন বাংলাদেশের জলবায়ু ও সবুজায়নের চেয়ারম্যান পরিবেশবিদ মো. নুরুল ইসলাম কামাল। উষ্ণায়ন ও পরিবেশগত পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণের উদ্যোগ আগামীতে চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার