ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৭:৫৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৭:৫৯:৪৫ অপরাহ্ন
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ
রাজশাহীর চন্দ্রিমা থানার সাবেক ওসি ইন্সপেক্টর মাহবুব আলমের বিরুদ্ধে নারী নির্যাতন, ভ্রূণ হত্যা, স্ত্রীর অর্থ আত্মসাৎ এবং একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। তার চতুর্থ স্ত্রী, রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট সাবিহা আক্তার এ অভিযোগ এনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাজাহানের কাছে দুই পৃষ্ঠার লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের পর ঘটনাটি রাজশাহীর পুলিশ মহলসহ নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে| অভিযোগ পাওয়ার পর ডিআইজি কার্যালয় বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা নেলিকে দায়িত্ব দিয়েছে।

লিখিত অভিযোগে সার্জেন্ট সাবিহা আক্তার ইন্সপেক্টর মাহবুবের বিরুদ্ধে একাধিক গুরুতর ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দাবি করেছেন| অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে ইন্সপেক্টর মাহবুব আলমকে সিরাজগঞ্জ পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাজাহান বলেন, কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করা মাহবুব আলম চাকরি জীবনের অধিকাংশ সময় রাজশাহীতে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মহানগর পুলিশের মতিহার, শহমখদুম, বোয়ালিয়া, দামকুড়া ও চন্দ্রিমা থানায় বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, চন্দ্রিমা থানায় কর্মরত থাকাকালীন ২০২৪ সালের জুলাই মাসে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে তাকে ক্লোজ করা হয় এবং পরবর্তীতে বিভাগীয় শাস্তিও দেওয়া হয়।

তবে ইন্সপেক্টর মাহবুব আলমের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ