ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আবারও রুয়েটে অগ্নিকান্ডে ল্যাপটপসহ পুড়ে ছাই, তিন মাসে তিন হলে আগুনে উদ্বেগ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৪২:১০ অপরাহ্ন
আবারও রুয়েটে অগ্নিকান্ডে ল্যাপটপসহ পুড়ে ছাই, তিন মাসে তিন হলে আগুনে উদ্বেগ আবারও রুয়েটে অগ্নিকান্ডে ল্যাপটপসহ পুড়ে ছাই, তিন মাসে তিন হলে আগুনে উদ্বেগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৫২৫ নম্বর কক্ষে আগুন লাগে। এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে অঙ্গারে পরিণত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কক্ষের বাসিন্দা যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক জানান, রাত ১টার দিকে এক নিকটাত্মীয় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হলে তিনি ও তার দুই রুমমেট সেখানে যান। ভোরে হলে ফিরে এসে তারা দেখেন কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দেখেন তার ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন তিনি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা লাগে। আগুন নেভাতে ৪ থেকে ৫টি অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হল এবং ২৬ এপ্রিল হামিদুল ইসলাম হলে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টানা তিন মাসে রুয়েটের তিনটি হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শির্ক্ষার্থীরা হলগুলোর বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি তুলেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী