ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা পাঁচটি ইয়াবাসহ নারী গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুরে কলেজ শিক্ষকের মরদেহ নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ১২ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৪৮:৪২ অপরাহ্ন
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ১২ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ১২ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। মঙ্গলবার (৫ মে) বিকেলে অভিযানটি পরিচালিত হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একদল মাদক ব্যবসায়ী মোহরা কাপ্তাই সড়কের মাথায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৪টায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দিল মোহাম্মদ (৫২) ও মো. জাফর আলম (৩৫) নামে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে দিল মোহাম্মদ কক্সবাজার জেলার উখিয়ার চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা এবং জাফর আলম উখিয়ার ক্যাম্প-২ডব্লিউ এলাকার রোহিঙ্গা বলে জানায় র‌্যাব।

পরে তল্লাশিকালে দিল মোহাম্মদের দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় কালো পলিথিন ও সাদা স্কচটেপ মোড়ানো দুটি পোটলা থেকে মোট ৩৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা