ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নড়াইলে বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৮:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৮:১৪:৩২ অপরাহ্ন
নড়াইলে বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নড়াইলে বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে সদরের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা ফুলতলা উপজেলার দামোদর মধ্যপাড়া থেকে সোমবার (৪ মে) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালু শ্বশুর নিকমল শেখের বাড়িতে বেড়াতে আসেন সাকিব শেখ, স্ত্রী চাঁদনি আক্তার খাদিজা ও তাদের ৪ বছরের ছেলেকে নিয়ে। মঙ্গলবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে ধারালো বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)অজয় কুমার কুন্ডু বলেন, স্বামী সাকিব শেখ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। এর জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ