ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৮:১৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৮:১৮:১৯ অপরাহ্ন
ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প
ইরানের সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো, কিন্তু আত্মসম্মানে লাগার কারণে তারা তা করছে না।

গতকাল মঙ্গলবার ( ৫ মে ২০২৬) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা শুধু ‘পি-শুটার’ (ছোট খেলনা বন্দুকের মতো অস্ত্র) দিয়ে গুলি চালানোর অবস্থায় আছে।

ট্রাম্প আরও দাবি করেন, তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, ‘তারা এখন শুধু লোক দেখানো খেলা খেলছে। তবে আমি আপনাদের বলছি, তারা প্রকৃতপক্ষে একটি চুক্তি করতে চায়। যখন নিজের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন কেই–বা চুক্তি করতে চাইবে না?’

এ সময় ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। তিনি এ অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত। কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না। আমি মনে করি, এটি খুব কার্যকরভাবে কাজ করছে।’

কোন ধরনের পদক্ষেপ নিলে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ধরা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি। তবে সতর্ক করে তিনি বলেন, ‘সেটি আপনারা (সময় হলে) জানতে পারবেন। কারণ, আমিই আপনাদের তা জানাব। তারা ভালো করেই জানে তাদের কী করা উচিত নয়।’

ইরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ‘ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকাটি বাঁচিয়ে রাখা (তুলে রাখা)। এটি যদি সাধারণ কোনো লড়াই হতো, তবে তারা অনেক আগেই তা থামিয়ে দিত।’

তথ্যসূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী