ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৮:৩৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৮:৩৯:১১ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ফরিদপুরের সদরপুর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হুমকি-ধামকি ও ৬ লাখ টাকা দাবি করে হয়রানির অভিযোগ উঠেছে।

এই ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে বুধবার (৬ মে) সকালে সদরপুর থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মোছা. খালেদা বেগম (৪৮)।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাষানচর ইউনিয়নের বাছের শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা খালেদা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. কাওসার প্রামানিকের (৫৫) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। খালেদা বেগমের স্বামী বর্তমানে সৌদি আরবে কর্মরত। এই সুযোগে কাওসার প্রামানিক ও তার লোকজন ওই প্রবাসীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছেন।

এ বিষয়ে খালেদা বেগম জানান, তিনি নিজের জমিতে ভবন নির্মাণ শুরু করলে কাওসার প্রামানিক তাতে বাধা দেন এবং কাজ পুনরায় শুরু করতে ৬ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এর কিছুদিন পর তাকে হয়রানি করতে কাওসার প্রামানিক একটি মিথ্যা মামলা করেন।

​খালেদা বেগম বলেন, কাওসার প্রামানিক আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মামলা করেছে। আমি তার কাছ থেকে কোনো টাকা নেইনি। সে প্রভাবশালী হওয়ায় আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চাই।

অন্যদিকে কাওসার প্রামানিক তার করা মামলায় দাবি করেছেন যে, বিদেশে পাঠানোর কথা বলে খালেদা বেগম তার কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

তবে স্থানীয় বাসিন্দা ও খালেদা বেগমের পরিবারের দাবি, খালেদা বেগমকে বিদেশে যাওয়ায় বিষয়ে কাওসার প্রামানিক কোনো টাকা দেননি। আর্থিক সুবিধা নিতেই এই ভিত্তিহীন মামলার আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে সদরপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। একজন তদন্তকারী কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০