ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৯:১৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৯:১৬:০৯ অপরাহ্ন
ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক সামরিক অভিযান শেষ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুরিও। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন কোনো হামলা হলে, ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন।

রুবিওর এই বক্তব্যের আগে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, নির্দেশ পেলে আবারও যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী। গুরুত্বপূর্ণ এইজল পথে  সংঘর্ষ নতুন করে বাড়ায় ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা সতর্ক করে বলেছে, তাদের নির্ধারিত পথ থেকে কোনো জাহাজ সরে গেলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে। একই সঙ্গে দেশটির প্রধান আলোচক বলেছেন, সাম্প্রতিক হামলার পর তেহরান এখনো জবাব দিতে শুরুই করেনি।

সংযুক্ত আরব আমিরাত টানা দ্বিতীয় দিনের মতো দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। তবে তেহরান এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে।

ইরানের খাতাম আল-আনবিয়া কমান্ড জানায়, ‘সশস্ত্র বাহিনী কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন অভিযান চালায়নি।’

সোমবার ইরান মার্কিন বাহিনীর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। জবাবে যুক্তরাষ্ট্র ছয়টি ইরানি নৌযানে হামলা চালিয়েছে বলে জানায়, যেগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি ছিল বলে অভিযোগ করা হয়। এক মাসের যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় উত্তেজনা।

জেনারেল ড্যান কেইন(জন ড্যানিয়েল  রেজিন কেইন) সাংবাদিকদের বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড নির্দেশ পেলে ‘বড় ধরণের যুদ্ধ অভিযান’ আবার শুরু করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান সংযমকে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয়।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত’ নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি টালমাটাল অবস্থায় থাকলেও তিনি ইরানিদের আর হত্যা করতে চান না।’

এর আগে তিনি এই সংঘাতকে ‘ছোটখাটো সংঘর্ষ’ বলে অভিহিত করে বলেন, ‘ইরানের কোনো সুযোগ নেই।’পেন্টাগন প্রধান পিট হেগসেথ  বলেন, যুক্তরাষ্ট্র ‘সংঘাতে যেতে চায় না’, তবে হামলা হলে ‘প্রচণ্ড ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। 

-‘অশুভ উপস্থিতি’-
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ বর্তমান পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে অভিহিত করেন। 
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ‘অশুভ উপস্থিতি কমে যাবে।’ একই সঙ্গে তেহরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

উপসাগর থেকে জাহাজগুলোকে বের করে দেওয়ার ট্রাম্পের পরিকল্পনার জেরে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো পাল্টাপাল্টি সামুদ্রিক অবরোধ আরোপ করলে সোমবারের এই গোলাগুলি শুরু হয়।

দুই মাসের বেশি আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে হামলায় শুরু হওয়া এই যুদ্ধ কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইসরাইলের বিমানবাহিনীর প্রধান ওমের টিশলার বলেন, প্রয়োজন হলে পুরো বিমানবাহিনী পূর্ব দিকে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

সামরিক প্রধান ইয়াল জামির জানান, উপসাগরে যেকোনো হুমকির জবাব দিতে সেনাবাহিনী ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।

ইরান কোনো নৌ ক্ষতির কথা অস্বীকার করেছে। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নৌযানে থাকা পাঁচ বেসামরিককে হত্যার অভিযোগ এনেছে।

উত্তেজনার মধ্যেও ডেনমার্কের শিপিং জায়ান্ট মায়েরস্ক জানায়, তাদের একটি জাহাজ মার্কিন নিরাপত্তা বেষ্টনীতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করেছে। সৌদি আরব রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

রুবিও অভিযোগ করেন, জাহাজ চলাচলে হুমকি ও সাগরে মাইন পেতে ইরান ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে।’ 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্ররা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তৈরি করেছে, যাতে তেহরানকে হামলা বন্ধ ও মাইনের অবস্থান জানাতে বলা হবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রণালীতে টোল আদায়ের প্রচেষ্টা বন্ধ করতে হবে এবং মানবিক করিডোর চালু করতে হবে। রুবিও বলেন, কয়েক দিনের মধ্যেই এ প্রস্তাবে ভোট হতে পারে।

মঙ্গলবার ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উত্থান দেখা যায়। তবে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় এশিয়ার বাজারে চাপ ছিল।

আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। এখন পর্যন্ত সরাসরি মাত্র এক দফা বৈঠক হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান সংলাপে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ নীতিকে’ ‘অসম্ভব’ বলে প্রত্যাখ্যান করেন।

জ্বালানি খরচ বাড়তে থাকায় অর্থনৈতিক চাপ বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনের আগে এটি ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে।

ইউরোপীয় মিত্ররা সতর্ক করেছে, দীর্ঘস্থায়ী অস্থিরতা তাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে।

ইইউ প্রধান উরসুলা ফন ডার লিয়েন এক্সে বলেন, ‘এই হামলাগুলো গ্রহণযোগ্য নয়।’ 

তিনি সতর্ক করে বলেন, উপসাগরের নিরাপত্তায় ইউরোপের ওপর সরাসরি প্রভাব রয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী