ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৯:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৯:২৮:৪৫ অপরাহ্ন
হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ
কাঁচামাল বা অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) অভাবে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় সচল হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। 

সৌদি আরব থেকে আমদানি করা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নাইনমিয়া’ নামের একটি বিশাল জাহাজ মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। বর্তমানে জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করে আছে। এর ফলে আগামী ৭ মে থেকে শোধনাগারটি আবার পূর্ণোদ্যমে চালু হবে বলে আশা করা যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধের ঝুঁকি বিবেচনা করে এবার আমদানির ক্ষেত্রে বিশেষ কৌশল নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদি আরবের ‘ইয়ানবু বন্দর’ থেকে এই তেল সংগ্রহ করা হয়। 

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ভাড়া করা জাহাজটি গত ২০ এপ্রিল ইয়ানবু থেকে যাত্রা শুরু করে সফলভাবে দেশে এসে পৌঁছায়। বিএসসি-র ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ১০ দিনের মধ্যে তেল খালাসের পুরো প্রক্রিয়া শেষ হবে।

বর্তমানে কুতুবদিয়া পয়েন্টে বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তরের কাজ (লাইটারিং) শুরু হয়েছে। মোট ৮টি লাইটার জাহাজের মাধ্যমে এই তেল চট্টগ্রামের পতেঙ্গা এলাকার ডলফিন জেটিতে আনা হবে এবং সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে রিফাইনারির স্টোরেজ ট্যাংকে জমা হবে। 

বিপিসি জানিয়েছে, এই ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে ২৬ হাজার টন ডিজেল, ২৪ হাজার টন ফার্নেস অয়েল, ২১ হাজার টন কেরোসিন, ১৬ হাজার টন পেট্রোল এবং ৮ হাজার মেট্রিক টন অকটেন পাওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানের এই চালানে শোধনাগারটি প্রায় ২৫ দিন চলতে পারবে। তবে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মে মাসের ১০ তারিখে সংযুক্ত আরব আমিরাতের ‘ফুজাইরাহ বন্দর’ থেকে আরও ১ লাখ মেট্রিক টন তেলের পরবর্তী চালান লোড হওয়ার কথা রয়েছে। সেই জাহাজটি আগামী ২৫ মে দেশে পৌঁছাবে। ফলে আগামীতে তেলের কোনো ঘাটতি থাকবে না বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, রিফাইনারি বন্ধ থাকাকালীন দেশের বাজার স্বাভাবিক রাখতে বিপিসি সরাসরি পরিশোধিত তেল আমদানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী