ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৪০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৪০:৩৭ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এসময় তিনি বলেন, “সবুজায়নের নগরী রাজশাহীকে আরও সমৃদ্ধ করা হবে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়। দক্ষ উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে এখানে অভিজ্ঞ শিক্ষকন্ডলী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে মেধার স্বাক্ষর রেখে চলছে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। তিনি বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মমুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, সম্মানিত অতিথিদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আনসার উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম মকসুদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ মাহমুদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফারহাত তাসনীম।

সমাপনী বক্তব্য রাখেন এনবিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আখতার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার, কুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন