ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাউজানে যুবদলকর্মী করিম হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এসপি মাসুদ বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার বাঘায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮

রাণীনগরে ৪ মাদকসেবী যুবকের কারাদন্ড

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:০৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:০৬:৫৫ অপরাহ্ন
রাণীনগরে ৪ মাদকসেবী  যুবকের কারাদন্ড ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মাদকসেবী যুবককে কারাদন্ড দেয়া হয়েছে| বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়| দন্ডিতদের জেলা কারাগার প্রেরণ করা হয়েছে|

আদালত সুত্র জানায়,মাদকের আড্ডা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন|

অভিযানে মাদক সেবনরত অবস্থায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রহমানের ছেলে শিহাব হোসেন (৩০),একই গ্রামের নাছির মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৩) ও বাহাদুরপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে মহসিন আলী (২১) কে হাতে-নাতে ধরা হয়| এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে একশত টাকা করে জরিমানা করা হয়| একই রাতে উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩২) নামে এক মাদক সেবীকে এক মাসের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা করা হয়| জনি নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে|

দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার

খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার