ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

মাজেদের মিথ্যাচারের প্রতিবাদে রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৩৪:৩৬ অপরাহ্ন
মাজেদের মিথ্যাচারের প্রতিবাদে রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যানের সংবাদ সম্মেলন মাজেদের মিথ্যাচারের প্রতিবাদে রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
রাজশাহীতে একটি রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. মাসুম সরকার। তিনি দাবি করেন, আব্দুল মাজেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন এবং সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন।

বুধবার (৭ মে) নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাঙাপরি রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান মো. মাসুম সরকার বলেন, গত ৬ মে আব্দুল মাজেদ তার পৈতৃক সম্পত্তি ও মার্কেট ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

লিখিত বক্তব্যে মাসুম সরকার জানান, নগরীর সুলতানাবাদ এলাকায় অবস্থিত আরএস ৪৫৩৭ নম্বর দাগের ৯ কাঠা জমি তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজশাহী শাখা থেকে প্রকাশ্য নিলামের মাধ্যমে ক্রয় করেন। পরে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ব্যাংক তার নামে দলিল রেজিস্ট্রি করে সম্পত্তির দখল বুঝিয়ে দেয়। এরপর তিনি নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, আব্দুল মাজেদ ১৯৭৫ সালে সম্পত্তিটি ক্রয় করার পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন। ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক অর্থঋণ আদালতে মামলা দায়ের করে এবং ১৯৯৪ সালে ব্যাংকের পক্ষে ডিক্রি হয়। পরবর্তীতে জারি মামলার মাধ্যমে আদালত ২০০৭ সালে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(৭) ধারায় সম্পত্তির মালিকানা ব্যাংকের অনুকূলে প্রদান করেন।

মাসুম সরকারের দাবি, পরবর্তীতে আদালতের নির্দেশে ১২ জানুয়ারি ২০২৫ তারিখে এডভোকেট কমিশনার, নায়েব-নাজির ও পুলিশ স্কটের উপস্থিতিতে সম্পত্তির সীমানা নির্ধারণ ও দখল কার্যক্রম সম্পন্ন হয়। সেখানে থাকা দোকানদাররা আদালতের নির্দেশ পেয়ে মালামাল সরিয়ে নেন এবং আদালতের কর্মকর্তারা ভবনে থাকা পরিত্যক্ত মালামাল অপসারণ করে ব্যাংকের কাছে দখল বুঝিয়ে দেন। পরে ব্যাংক তার কাছে সম্পত্তি হস্তান্তর করে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আব্দুল মাজেদ বিভিন্ন আদালতে মামলা করেও পরাজিত হওয়ার পর এখন সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যাচার করছেন। তিনি বলেন, “মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট মামলা খারিজ হওয়ার পাশাপাশি আব্দুল মাজেদকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়। পরে আপিল বিভাগেও তার আবেদন খারিজ হয়।”

মাসুম সরকার আরও দাবি করেন, আব্দুল মাজেদের সংবাদ সম্মেলনে উল্লেখ করা কয়েকটি মামলার নম্বরের কোনো অস্তিত্ব নেই এবং কিছু মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তির কোনো সম্পর্কও নেই। এছাড়া ৯৩/২২ নম্বর মামলায় কার্যক্রম স্থগিত থাকার যে দাবি করা হয়েছে, সেটিও অসত্য বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা ও ষষ্ঠিতলার সিনিয়র ব্যক্তি হিসেবে পরিচিত হারু ভাই-এর নাম জড়ানো প্রসঙ্গে মাসুম সরকার বলেন, উক্ত সম্পত্তির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া অ্যাডভোকেট মাহবুবুর রহমান সোয়েল কেবল ন্যাশনাল ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেছেন বলেও তিনি জানান।

আব্দুল মাজেদকে প্রতারক ও মামলাবাজ আখ্যা দিয়ে মাসুম সরকার বলেন, তার বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ চলছে।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে আব্দুল মাজেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন