ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:২৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:২৮:১৬ অপরাহ্ন
নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
আগামী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় পরিচ্ছন্ন বিভাগ কর্তৃক ১০ (দশ) দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে নগরীর বিভিন্ন ড্রেন থেকে ময়লা-আবর্জনা ও কাদামাটি অপসারণ কার্যক্রম জোরদারভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (৮ মে) সকালে নগর ভবনের সামনে বড় ড্রেন (দড়িখরবোনা) পরিষ্কারকরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও তদারকি করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

পরিদর্শনকালে এলাকাবাসী রাসিক প্রশাসককে বলেন, ‘“১৫ বছরে কেউ আসেনি, এই ড্রেনের কাদামাটি তোলেনি। আপনি শুরু করেছেন, সবার সুবিধা করে দিয়েন”।

এ সময়  রাসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন, যাতে আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত থাকতে পারেন।

তিনি বলেন, নাগরিক স্বস্তি নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ