ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিল শুরু করছে ট্রাম্প প্রশাসন

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:০০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:০০:২৩ অপরাহ্ন
হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিল শুরু করছে ট্রাম্প প্রশাসন হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিল শুরু করছে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সন্তানের ভরণপোষণ (চাইল্ড সাপোর্ট) বকেয়া থাকা হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিলের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

যেসব মার্কিন নাগরিকের ১ লাখ ডলারের বেশি সন্তানের ভরণপোষণ বকেয়া রয়েছে, প্রাথমিকভাবে তাদের পাসপোর্ট বাতিল করা হবে। এতে প্রায় ২ হাজার ৭০০ মার্কিন পাসপোর্টধারী প্রভাবিত হতে পারেন। শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে ভবিষ্যতে এই সীমা কমিয়ে ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলেও পাসপোর্ট বাতিলের আওতায় আনা হতে পারে। বর্তমানে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) বিভিন্ন অঙ্গরাজ্যের তথ্য সংগ্রহ করছে, ফলে কতজন এতে প্রভাবিত হবেন তা এখনও স্পষ্ট নয়।

নতুন নীতির আওতায় যাদের পাসপোর্ট বাতিল হবে, তাদের জানিয়ে দেওয়া হবে যে ওই পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করা যাবে না। বকেয়া পরিশোধ নিশ্চিত হওয়ার পরই তারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

এ উদ্যোগের ভিত্তি হচ্ছে ১৯৯৬ সালের একটি কম পরিচিত আইন, যা অনুযায়ী ২ হাজার ৫০০ ডলারের বেশি  সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর  পাসপোর্ট বাতিল করতে পারে। যদিও অতীতে এই আইন খুব কমই প্রয়োগ করা হয়েছে।

কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, যারা তাদের দেনা পরিশোধ করবেন, তারা পুনরায় পাসপোর্ট ফিরে পাবেন।

তিনি আরও বলেন, সন্তানের ভরণপোষণ বকেয়া আদায়ে কার্যকর প্রমাণিত একটি সাধারণ ও যৌক্তিক পদ্ধতি আমরা সম্প্রসারণ করছি।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, ফেব্রুয়ারিতে এ পরিকল্পনার খবর প্রকাশের পর থেকেই শত শত অভিভাবক তাদের বকেয়া পরিশোধে উদ্যোগ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে প্রায় ৪৭ লাখ অভিভাবক বছরে গড়ে ৬ হাজার ৪০০ ডলার বা মাসে প্রায় ৫৩০ ডলার সন্তানের ভরণপোষণ  পাওয়ার কথা ছিল। তবে মোট প্রত্যাশিত ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলারের মধ্যে তারা পেয়েছেন মাত্র ১৯ দশমিক ২ বিলিয়ন ডলার।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সাল থেকে পাসপোর্ট জারির ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে প্রায় ৬৫৭ মিলিয়ন ডলার বকেয়া সন্তানের ভরণপোষণ চাইল্ড সাপোর্ট আদায় করা হয়েছে। এর মধ্যে গত পাঁচ বছরেই আদায় হয়েছে ১৫৬ মিলিয়ন ডলার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী