ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু ডিম দিয়ে বনিয়ে ফেলুন ‘ফিউশন স্ল্যাক্স’, রইল ৩ মুখরোচক রেসিপি পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে স্ত্রীকে হত্যা করে পালিয়েও রেহাই মিললো না স্বামীর! লক্ষ্মীপুরে হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কেরানীগঞ্জের আমান প্লাস্টিক কারখানায় আগুন. মৃত্যু ১ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ছাত্রবিক্ষোভে পালাবদল এ বার সার্বিয়াতেও! চা পানে কমে স্ট্রোকের ঝুঁকি, তবে কিছু ভুল ভুলেও করবেন না! রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটক; জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...

ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:১৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:১৫:৪৮ অপরাহ্ন
ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় স্কুলগুলোতে টানা ১৬ দিনের ছুটি মিলবে।

কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার