ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

শাকিরা ও বার্না বয়ের যুগলবন্দিতে বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:১৯:২২ অপরাহ্ন
শাকিরা ও বার্না বয়ের যুগলবন্দিতে বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’ শাকিরা। ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ তারকা শালিরা। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ পেয়েছে অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার ভিডিওটি প্রকাশ করেন শাকিরা। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ধারণ করা ভিডিওতে বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পতাকার রঙে সজ্জিত নৃত্যশিল্পীদের দেখা যায়।

ভিডিওটির অন্যতম আকর্ষণ ছিল ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের উপস্থিতি। ভক্তদের মতে, এটি মূলত শাকিরার আগের বিশ্বকাপ সংগীতগুলোর প্রতি শ্রদ্ধা জানাতেই ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, দাই দাই গানে ল্যাটিন পপ ও আফ্রো-বিটের মিশ্রণে নতুন ধরনের সাউন্ড উপস্থাপন করা হবে। শাকিরার পরিচিত ছন্দের সঙ্গে বার্না বয়ের সুরের সংমিশ্রণ ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই বাড়তি আগ্রহ তৈরি করেছে। আগামী ১৪ মে গানটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ বিশ্বকাপে হিপস ডোন্ট লায়, ২০১০ সালে ওয়াকা ওয়াকা এবং ২০১৪ সালে লা লা লা গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই আসরের আগে শাকিরার নতুন গানটিকে বিশ্বকাপ উন্মাদনার বড় অংশ হিসেবেই দেখছেন সংগীত ও ফুটবল বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা