ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বদলি হজ নিয়ে যে ৭ প্রশ্নের উত্তর জানা জরুরি

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:০৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:০৪:১৮ অপরাহ্ন
বদলি হজ নিয়ে যে ৭ প্রশ্নের উত্তর জানা জরুরি ছবি: সংগৃহীত
কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হওয়ার পর সক্ষমতা থাকার পরও যদি সেই ব্যক্তি হজ আদায়ে বিলম্ব করে এবং পরবর্তীতে অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য বদলি হজ করানোর নিয়ম রয়েছে।

বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অক্ষম, দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত কিংবা মৃত ব্যক্তির পক্ষ থেকে এই হজ পালন করা যায়। ইসলামী শরিয়তের আলোকে বদলি হজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্নের উত্তর তুলে ধরা হলো—

১. বদলি হজ আসলে কী?
কোনো ব্যক্তি যদি শারীরিক অক্ষমতা, অতি বৃদ্ধ হওয়া বা মৃত্যুর কারণে নিজে হজ করতে না পারেন, তবে তার পক্ষ থেকে অন্য কেউ হজ পালন করাকে বদল হজ বলা হয়। 

বুখারি শরিফের এক হাদিসে উল্লেখ আছে, এক নারী তার অতি বৃদ্ধ বাবার পক্ষ থেকে হজ করার অনুমতি চাইলে নবীজি (সা.) তাকে সেই অনুমতি দেন। মূলত এই হাদিসটিই বদলি হজের ভিত্তি।

২. ইসলামে বদলি হজের বৈধতা কতটুকু?
ইসলামে বদলি হজের পূর্ণ অনুমোদন রয়েছে। পবিত্র কোরআনের সুরা আল-ইমরানে বলা হয়েছে, মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) যাওয়ার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা আবশ্যক। কোনো ব্যক্তি স্থায়ীভাবে সামর্থ্য হারালে তার প্রতিনিধি নিয়োগের বিধান ওলামায়ে কেরামরা দিয়েছেন।

৩. বদলি হজ করতে পারবেন কে?
নিজের ফরজ হজ আদায় করেছেন এমন ব্যক্তিকে বদলি হজে পাঠানো উত্তম। যে ব্যক্তি এখনো নিজের হজ করেনি, তাকে হজে পাঠানো মাকরুহে তানজিহি অর্থাৎ অনুত্তম। তারপরও যদি হজে যায়, তাহলে বদলি হজ আদায় হয়ে যাবে। অতএব, এমন মানুষকে পাঠানো উচিত, যে একবার হজ করেছে। চাই সে ধনী হোক বা দরিদ্র। এ বিষয়ে ধনী-দরিদ্রের পার্থক্য নেই।

৪. মৃত ব্যক্তির পক্ষ থেকে কি বদলি হজ করা যায়?
হ্যাঁ, মৃত প্রিয়জনের পক্ষ থেকে বদলি হজ করা তাদের জন্য অন্যতম সেরা উপহার। 

৫. জীবিত ব্যক্তির পক্ষে থেকে বদলি হজ আদায় করা যাবে?
জীবিত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ শুধু তখনই করা যাবে, যখন তিনি স্থায়ীভাবে অক্ষম হবেন। যেমন—এমন কোনো দীর্ঘমেয়াদী রোগ বা শারীরিক প্রতিবন্ধকতা যা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। সাময়িক অসুস্থতার ক্ষেত্রে বদলি হজ প্রযোজ্য নয়। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির পূর্বানুমতি থাকাও জরুরি।

৬. মৃত ব্যক্তি কি হজের পূর্ণ সওয়াব পাবেন?
অবশ্যই। যেহেতু নিয়ত বা সংকল্প তার নামেই করা হচ্ছে, তাই তিনি এর পূর্ণ সওয়াব পাবেন। এটি তাদের জন্য একটি শক্তিশালী সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করে।

৭. একজন ব্যক্তি কি একাধিক মানুষের পক্ষে বদলি হজ করতে পারেন?
না, একজন হাজি এক মৌসুমে শুধু একজনের পক্ষেই বদল হজ পালন করতে পারেন। একাধিক ব্যক্তির জন্য হজ করতে হলে আলাদা আলাদা হাজি বা প্রতিনিধির প্রয়োজন হবে।

বদল হজ একটি পবিত্র আমানত। এটি প্রিয়জনকে সম্মান জানানো এবং আল্লাহর বিধান পালনের একটি অনন্য সুযোগ। সঠিক নিয়ম মেনে স্বচ্ছতার সাথে এই দায়িত্ব পালন করা প্রত্যেক মুমিনের কর্তব্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী