ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫০:৪২ অপরাহ্ন
১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ ১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার জানিয়েছে, তারা ১২ জন স্বাভাবিকীকৃত (ন্যাচারালাইজড) মার্কিন নাগরিকের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে। অভিযোগ করা হয়েছে, তারা প্রতারণার মাধ্যমে মার্কিন নাগরিকত্ব অর্জন করেছিলেন।

বিচার বিভাগের দাবি, অভিযুক্ত এসব ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা প্রদান, যুদ্ধাপরাধ এবং অপ্রাপ্তবয়স্ককে যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন, যা নাগরিকত্ব বাতিলের বৈধ কারণ হিসেবে বিবেচিত হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, প্রতারণা, যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধ কিংবা সন্ত্রাসবাদের প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া উচিত ছিল না।

তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমাদের অভিবাসন ব্যবস্থার এই গুরুতর অপব্যবহার সংশোধনে পদক্ষেপ নিচ্ছে। যারা ইচ্ছাকৃতভাবে তাদের অপরাধের ইতিহাস গোপন করেছেন বা নাগরিকত্ব গ্রহণের সময় ভুল তথ্য দিয়েছেন, তারা আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হবেন।

নাগরিকত্ব বাতিলের আবেদন জানিয়ে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইলিনয়, আইওয়া, কেনটাকি, মিনেসোটা, পেনসিলভানিয়া ও ওয়াশিংটন ডিসিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে কলম্বিয়ার দুইজন এবং বলিভিয়া, চীন, গাম্বিয়া, ভারত, ইরাক, কেনিয়া, মরক্কো, নাইজেরিয়া, সোমালিয়া ও উজবেকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন।

বিচার বিভাগের সিভিল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেইট বলেন, আমাদের নাগরিকত্ব প্রক্রিয়ার সততা পুনঃপ্রতিষ্ঠায় বিচার বিভাগ রেকর্ড গতিতে নাগরিকত্ব বাতিলের মামলা দায়ের করে যাচ্ছে।

তিনি বলেন, অভিযুক্তদের ভয়াবহ অপরাধের ইতিহাস প্রমাণ করে যে, তাদের কখনোই মার্কিন নাগরিকত্বের বিশেষ সুযোগ পাওয়া উচিত ছিল না। আইন অনুযায়ী অবৈধভাবে নাগরিকত্ব অর্জনকারীদের বিরুদ্ধে আমরা সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী